সৌদি আরবের দেওয়া টার্গেট পূরণ: ভিসা হয়েছে ৮৫ ভাগ হজযাত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ১৯:৩২আপডেট : ০৭ জুন ২০২৩, ১৯:৩২

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া টার্গেট পূরণ হয়েছে। ফলে ভিসা সংক্রান্ত লাল তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। বুধবার (৭ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮৫ শতাংশ হজযাত্রীর ভিসা হয়েছে।

সৌদি আরব জানিয়েছিল, ৭ জুনের মধ্যে  ৮০ শতাংশ হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে না পারলে সংশ্লিষ্ট হজ অফিসকে লাল তালিকাভুক্ত করা হবে। একইসঙ্গে যাবতীয় দায়ভার সেসব হজ অফিসকে বহন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সৌদি হজ মন্ত্রণালয় যে কোনও ধরনের কার্যকর পদক্ষেপ নেবে। 

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম ৫ জুন এ বিষয়টি জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ ভিসা সম্পন্ন করতে হবে। এ অবস্থায় হজ কার্যক্রম পরিচালনাকারী হজ এজেন্সিগুলোকে জরুরি ভিত্তিতে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হলো।

হজ কাউন্সেলর চিঠি পেয়ে ৬ জুন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ কার্যক্রম পরিচালনাকারী ৬০৩টি হজ এজেন্সিকে ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ হজযাত্রীর ভিসা প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ দেয়।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বাংলা ট্রিবিউনকে বলেন, হজের ভিসা নিয়ে কোনও জটিলতা আর নেই। ইতোমধ্যে ৮৫ শতাংশ ভিসা হয়ে গিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন। এ বছর বাংলাদেশ থেকে হজে অংশ নেবেন ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন।  ৬ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৬৫৫ জন হজযাত্রী।  এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫০ হাজার ৩০৫ জন। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। ফ্লাইট চলবে ২২ জুন পর্যন্ত।

আরও পড়ুন-

হজযাত্রা: সৌদির লাল তালিকাভুক্ত হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

/সিএ/এফএস/
সম্পর্কিত
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎবাংলাদেশি হাজিদের ব্যাকআপ আবাসন ১ শতাংশই বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
সৌদি আরবের ওপর নৌ-অবরোধের ঘোষণা হুথি বিদ্রোহীদের
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু