ঈদের ছুটি একদিন বাড়ানোর কারণ জানালেন মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৮:৫১আপডেট : ১৯ জুন ২০২৩, ১৮:৫১

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতেই আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মানুষ ঈদুল আজহা যেন সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটি অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, ঈদের আগে সাধারণ ছুটি থাকে একদিন। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে ঢাকা ছাড়েন। গত ঈদুল ফিতরে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, তাতে ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক ছিল। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সবাই যেন সুন্দরভাবে বাড়ি যেতে পারেন। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

একদিন ছুটি বাড়ায় বাৎসরিক ছুটির কোনও পরিবর্তন হবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, এটির সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, ঈদের ছুটি একদিন বাড়ায় আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী