১০ জেলায় নতুন ডিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ১৯:২১ আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৯:৩৪

দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা, গাজীপুর, কুমিল্লা, ফেনী, পাবনা, লক্ষ্মীপুর, শরীয়তপুর, রাঙ্গামাটি, বান্দরবান, টাঙ্গাইল জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপরদিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করা হয়।  

এছাড়া জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙ্গামাটি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দরবান, প্রধানমন্ত্রীর প্রধান মুখ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল, স্বরাষ্ট্রমন্ত্রী একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামানকে পাবনা, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) খন্দকার মু. মুশফিকুর রহমানকে কুমিল্লা, অর্থ বিভাগে সংযুক্ত উপসচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করা হয়েছে।

 

 /এসএমএ/এমএস/
সম্পর্কিত
তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সর্বশেষ খবর
কিরণের ‘অযোগ্য কোচ’ মন্তব্য, জবাবে বাফুফে সভাপতি যা বললেন
কিরণের ‘অযোগ্য কোচ’ মন্তব্য, জবাবে বাফুফে সভাপতি যা বললেন
সন্তানের কথা শেখায় বাধা হয়ে দাঁড়াচ্ছে মা-বাবার মোবাইল আসক্তি?
সন্তানের কথা শেখায় বাধা হয়ে দাঁড়াচ্ছে মা-বাবার মোবাইল আসক্তি?
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭
গভীর রাতে অভিযান চালিয়ে আ.লীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলেন ওসি
গভীর রাতে অভিযান চালিয়ে আ.লীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলেন ওসি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের