প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গৌতম আদানি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ২১:৫৩আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২২:১১

বিদ্যুৎকেন্দ্র চালু ও হস্তান্তরে ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় বিলিয়নিয়ার শিল্পপতি ও আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি।

শনিবার (১৫ জুলাই) এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

বিকালে তার সংক্ষিপ্ত ঢাকা সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি টুইট করে তিনি বলেন, ‘১ হাজার ৬০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা পাওয়ার প্ল্যান্ট পুরোদমে চালু এবং হস্তান্তর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ভারত ও বাংলাদেশের নিবেদিতপ্রাণ দলকে অভিবাদন জানাই, যারা সাড়ে তিন বছরের রেকর্ড সময়ে প্ল্যান্টটি চালু করতে সাহসিকতার সঙ্গে কোভিড মোকাবেলা করেও কাজ করেছেন।’

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাসসকে জানান, ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন আদানি।

আদানি একটি বেসরকারি বিমানে সকাল ১০টায় ঢাকায় এসে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বেলা সোয়া ১টার দিকে বেসরকারি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন।

সূত্র: বাসস

/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী