নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ১২:৪৭আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১২:৪৭

নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

রবিবার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ২৯ ও জুলাই। প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।

২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট অনুষ্ঠিত হবে কাগুজে ব্যালটে। নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে না।

প্রসঙ্গত, নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গত ১১ জুলাই এই আসনটি শূন্য হয়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম