সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস গ্রহণযোগ্য নয়: ইসি আলমগীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৭:৩৯আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:৫০

ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস বলে মনে করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ ভোটের শেষ পর্যায়ে এমন ঘটনার কী উদ্দেশ্য ছিল, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মো. আলমগীর। আইনশৃঙ্খলায় কোনও অবহেলা থাকলে তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কমিশনকে জানাতে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান এই কমিশনার।

উল্লেখ্য, সোমবার (১৭ জুলাই) ভোটের শেষ দিকে বেলা ৩টার পরে বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রের বাইরে হিরো আলম হামলার শিকার হন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক ঘটনা। সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমাদের প্রধান নির্বাচন কমিশনার  ডিএমপি কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ বিষয়ে জরুরি ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং গৃহীত ব্যবস্থা আমাদের জানাতে বলা হয়েছে।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, বিষয়টি নিয়ে মঙ্গলবার ডিএমপি কমিশনারকে লিখিত চিঠিও দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলায় কারও অবহেলা থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে ইসিকে পুলিশ কমিশনার জানাবেন বলে উল্লেখ করেন তিনি।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগের মানসিকতা বদলায়নি: এনসিপি
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বশেষ খবর
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি