সরকারি কর্মচারীদের বেতন বাড়লো সর্বনিম্ন এক হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৯:০২আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৯:০৩

প্রতিশ্রুতি অনুযায়ী কর্মচারীদের প্রণোদনার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের বেতন পাঁচ শতাংশ হারে বাড়ানো হয়েছে। তবে তা কোনোভাবেই এক হাজার টাকার নিচে নয়। চলতি বছরের ১ জুলাই থেকে পাঁচ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীরা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চাকরিরতদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হবে।

জানা গেছে, প্রজ্ঞাপন অনুসারে সরকারি কর্মচারীরা ২০২৩ সালের ১ জুলাই থেকে এ সুবিধা পাবেন। সেই হিসেবে চলতি জুলাই মাসেই সরকারের দেওয়া প্রণোদনার এই বাড়তি সুবিধা পাচ্ছেন তারা। যখন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জুলাই মাসের বেতন হাতে নেবেন তখনই তারা এই বাড়তি সুবিধা পাচ্ছেন।  

মঙ্গলবার (১৮ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারি কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ দিতে জারি করা প্রজ্ঞাপনে এই প্রণোদনা কীভাবে কার্যকর হবে তা বলা হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলগুলোর আওতাভুক্ত সরকারি বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিদের ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হলো।

এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে।

চাকরিরত কর্মচারীরা এ বছরের ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর পাঁচ শতাংশ হারে, তবে এক হাজার টাকার কম নয়, বিশেষ সুবিধা পাবেন।

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারী পিআরএলের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরোক্ত হারে বিশেষ সুবিধা পাবেন।

পুনঃস্থাপনকৃত পেনশনাররা সরকার থেকে পেনশন গ্রহণকারীরা প্রতিবছর ১ জুলাই প্রাপ্য নিট পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে, তবে ৫০০ টাকার কম নয়, বিশেষ সুবিধা পাবেন।

অবসর নেওয়া যেসব কর্মচারী তার গ্রস পেনশনের সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন, তারা এ বিশেষ সুবিধা পাবেন না।

জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনও গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে, এমন চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনও এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত আগের মূল বেতনের ৫০ শতাংশের (অর্ধেক) ওপর পাঁচ শতাংশ হারে এ বিশেষ সুবিধা পাবেন।

বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এ বিশেষ সুবিধা পাবেন না।

সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদেরকে এ ‘বিশেষ সুবিধা’ প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে