শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ১৮:০৮আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৯:১৯

শপথ নিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার (২৬ জুলাই) বিকালে সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

উল্লেখ্য, গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠানের জন্য গত ১ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

১৭ জুলাই ঢাকা-১৭ আসনে ভোট গ্রহণের পর আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। 

/ইএইচএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের