পতাকা অর্ধনমিত রাখার পরিমাণ জানালো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ০৮:৫৫আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৯:১৫

বিভিন্ন জাতীয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বাধ্যবাধকতা হয়েছে। তবে অর্ধনমিত বলতে কতটা নিচে নামাতে হবে, সেটি নির্ধারণ করা ছিল না। বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তও ছিল।

বুধবার (৯ আগস্ট) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ সংশোধন এনে অর্ধনমিতকরণের পরিমাণ নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে পতাকা দণ্ডের ওপর থেকে চার ভাগের এক ভাগ নিচে নামিয়ে ওড়াতে হবে।

প্রজ্ঞাপনে বিধিমালার বিধি-৭-এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হবে বলে উল্লেখ করা হয়।

নতুন ১২ অনুচ্ছেদে বলা হয়েছে, অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকা দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। ওই দিবসে পতাকা নামানোর সময় ফের পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করা হবে, এরপর নামাতে হবে।

বিধিমালায় উদাহরণ দিয়ে বলা হয়, পতাকা দণ্ডের দৈর্ঘ্য ২৮ ফুট হলে তা ৭ নামিয়ে ওপর থেকে ওড়াতে হবে। অর্থাৎ পতাকা আর দণ্ডের শীর্ষ ও পতাকার শীর্ষের মধ্যকার দূরত্ব হবে ৭ ফুট। আগের বিধিমালার ১২ অনুচ্ছেদে অর্ধনমিত রাখার নিয়ম উল্লেখ ছিল। তবে কতটা নিচে নামিয়ে ওড়াতে হবে, সেটি বলা ছিল না।

একাধিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বেশির ভাগ দফতরেই আগের বিধিমালা অনুযায়ী অর্ধনমিতকরণের জন্য পতাকা প্রথমে সর্বোচ্চ চূড়ায় উঠিয়ে এক প্রস্থ পরিমাণ নিচে নামিয়ে ওড়াতেন। এ ধরনের মৌখিক নির্দেশনা তারা বিভিন্ন সময়ের জেনেছেন বলেও উল্লেখ করেন।

পতাকা বিধিমালা অনুযায়ী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও এবং সরকারি প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত অন্য কোনও দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

* জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বাধ্যবাধকতা বিষয়ক গেজেট দেখতে ক্লিক করুন এখানে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
রাষ্ট্রপতির পদত্যাগের পর ‘দায়মুক্তি’ নিয়ে যা আছে সংবিধানে
সংবিধানের কোন ধারায় পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, তাতে কী লেখা আছে
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
সর্বশেষ খবর
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
ইউরোপ ভ্রমণে নতুন ট্রেন্ড: হ্রদ আর পাহাড়ে কাটছে পর্যটকদের ছুটি
ইউরোপ ভ্রমণে নতুন ট্রেন্ড: হ্রদ আর পাহাড়ে কাটছে পর্যটকদের ছুটি
‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’
‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’
এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ আসামি হলেন যারা 
এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ আসামি হলেন যারা 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ