পাচারকৃত অর্থ যুক্তরাষ্ট্র জব্দ করলে বাংলাদেশ খুশি হবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ২০:০৩আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২০:০৩

বাংলাদেশ থেকে যারা দুর্নীতি করে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার করে, তাদের টাকা জব্দ করলে বাংলাদেশ সরকার খুশি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময়ের পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা যদি দুর্নীতি বন্ধে সাহায্য করেন, তবে আমরা খুব খুশি হবো। কারণ ওই দেশে একটি আইন আছে, আপনি টাকা নিয়ে গেলে সেখানে ওয়ার্ক পারমিট পাবেন, নাগরিকত্ব পাবেন। এটি শুধু ওদের দেশে নয়, বিভিন্ন দেশে আছে।

তিনি বলেন, আমাদের দেশে যারা দুর্নীতি করে টাকা নিয়ে যায় এবং তারা যদি জব্দ করে, তবে আমরা খুব খুশি হবো।

১১ বাংলাদেশির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১১ জন না ২০ জন সেটি তাদের জিজ্ঞাসা করুন। আমরা এটি জানি না।

মার্কিন কংগ্রেসম্যানদের ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা আসবে রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য। কারণ দেশটি রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়ে থাকে। সে সময়ে আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের