বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা করতে চায় ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ১৫:১৮আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৮:২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষকদের জন্য ইউজার ফ্রেন্ডলি (ব্যবহারবান্ধব) নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসের মধ্যে এটি চূড়ান্ত করতে চায় সাংবিধানিক এ সংস্থা।

বুধবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্মকর্তারা। বেলা ১১টায় কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ব্যবহারবান্ধব হয়, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও কয়েকটা মিটিং হবে। তারপর খসড়া দেবো। কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত করবো।’

অশোক কুমার দেবনাথ বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক যারা আসবেন, তাদের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে আমরা প্রাথমিক একটা মিটিং করেছি। আরও কয়েকটা মিটিং করতে হবে। আজ তেমন কোনও সিদ্ধান্ত আসেনি।’ আগামী সপ্তাহে আবার বসবেন বলেও জানান তিনি।

নীতিমালার কোন কোন জায়গায় পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে প্রশ্ন করা হলে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘এখনও সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হবে।’

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবেন।’

/ইএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম