মাইক বিভ্রাটে সংসদ অধিবেশন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৭ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৭

মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১০ মিনিটের জন্য স্থগিতের ঘোষণা দিলেও আধ ঘণ্টার মধ্যেও অধিবেশন শুরু করা যায়নি।

পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী রবিবার (১০ সেপ্টম্বর) বিকাল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়। এর কিছুক্ষণ পরই এ গোলযোগ দেখা দেয়। তখন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন স্থগিত করার ঘোষণা দেন।

এর আাগে অধিবেশন শুরু হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর রিপোর্ট উপস্থাপনের সময় অধিবেশনের মাইক বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় হ্যান্ড মাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন। এরপর হ্যান্ডমাইক দিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন।

এরপর রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনযোগ আকর্ষণ করে বলেন, কিছু শোনা যাচ্ছে না। এসময় বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন। রেজওয়ান আহাম্মদ তৌফিকের রিপোর্ট উপস্থাপন শেষে স্পিকার সংসদের উদ্দেশে বলেন, যেহেতু কিছু শোনা যাচ্ছে না সেহেতু অধিবেশন ১০ মিনিট স্থগিত ঘোষণা করছি।

এসময় তাকে উদ্দেশ করে স্পিকার বলেন, যেহেতু কিছু শোনা যাচ্ছে না তাই আমরা কিছুক্ষণ কার্যক্রম বন্ধ রাখছি। পাঁচ মিনিট বন্ধ রাখছি। পরে আবার স্পিকার বলেন, মাইক ঠিক করার চেষ্টা চলছে। ১০ মিনিট অধিবেশন স্থগিত করছি।

বিকাল পৌনে ৬টা পর্যন্ত সংসদের বৈঠক চালু হয়নি। এ সময় সংসদ টেলিভিশনের স্ক্রলে জানানো হয় সন্ধ্য সাড়ে ৬টা থেকে সংসদের বৈঠক শুরু হবে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদ সদস্যকে গ্রেফতারে স্পিকারের অনুমতি কখন প্রয়োজন
সর্বশেষ খবর
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী