সড়ক দুর্ঘটনায় তিন ব্রিটিশ বাংলাদেশি নিহত

লন্ডন প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৬

যুক্তরাজ্যের লেস্টারে (লেস্টারশায়ার) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাবা ও দুই শিশুসন্তানসহ তিন ব্রিটিশ বাংলাদেশি। নিহতরা হলেন আলমগীর হোসেন সাজু (৩০), তার ৯ বছর বয়সী সন্তান জাকির হোসেন ও চার বছরের মাইরা হোসেন। এ ঘটনায় গাড়ির অপর আরোহী আলমগীরের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কোমায় রয়েছেন।

নিহত আলমগীরের জন্ম ও বেড়ে ওঠা বার্মিংহামের ওয়ালসলে। তার বাবার নাম আবুল কালাম। নিহত আলমগীর পেশায় ব্যবসায়ী ছিলেন। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে।

নিহতের পরিবারের একজন সদস্য রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার একটি ডে ট্রিপ থেকে ফেরার পথে একটি মালবাহী লরির সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলে বাবা-ছেলে ও হাসপাতালে নেওয়ার পথে শিশুকন্যার মৃত্যু ঘটে।

বার্মিংহামের এটিএন বাংলার সাংবাদিক জয়নাল ইসলাম জানান,পরিবারটি স্থানীয়ভাবে বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত ছিল। তাদের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

/এফএস/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি