বার-বেঞ্চের সম্পর্কোন্নয়নের আশ্বাস নবনিযুক্ত প্রধান বিচারপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৪

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জ্ঞাপন করেছে বাংলাদেশ বার কাউন্সিলের নেতারা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এ শুভেচ্ছা-বিনিময় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ বার কাউন্সিলের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল সারা দেশের বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চের (আদালত) সঙ্গে পরস্পর সম্পর্কোন্নয়নের জন্য নবনিযুক্ত প্রধান বিচারপতির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

জবাবে বার ও বেঞ্চের সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল), লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খান, রোল অ্যান্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার এবং উপ-সচিব মো. আফজাল উর রহমান।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান