বিভিন্ন এলাকায় প্রকৃত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩১

দেশের বিভিন্ন এলাকায় প্রকৃত চাহিদা নির্ণয় করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি। পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান এবং অবৈধ বিদ্যুৎ লাইন জরুরি ভিত্তিতে বিছিন্ন করার কথাও বলা হয়েছে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে জানানো হয় দেশে এখন ১৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। এর মধ্যে ৬টি কয়লাভিত্তিক, ২টি তরল জ্বালানিভিত্তিক এবং ৫টি প্রাকৃতিক গ্যাসভিত্তিক। এরমধ্যে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রথম ইউনিটে গত বছরের ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। আর আগামী অক্টোবরের শেষ সপ্তাহে এর দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

বাঁশখালির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনও শুরু হবে আগামী মাসের শেষ সপ্তাহ থেকে। আগামী ডিসেম্বরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাবে।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে কমিটির সদস্য নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন, খালেদা খানম এবং নার্গিস রহমান বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের