বিএনপির সমাবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতার তথ্য না থাকলেও সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ২০:১১আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২১:২৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার কোনও তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নাশকতার কোনও তথ্য না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতের মতো দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্র করছে, এমন তথ্য তাদের কাছে রয়েছে। গোয়েন্দারা এ নিয়ে কাজ করে যাচ্ছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কমিশন তাদের আঞ্চলিক অফিসগুলোর নিরাপত্তা চেয়ে যে চিঠি দিয়েছে, সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া বলেই উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জেলা উপজেলায় নির্বাচনি কার্যালয়গুলোতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

/জেইউ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী