রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা ভারতের রাষ্ট্রপতি মুর্মুর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ০২:৫৬আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০২:৫৯

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে তার সফল মেডিক্যাল সার্জারির জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।

ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পাঠানো বার্তায় বলেছেন, “আপনার সাম্প্রতিক মেডিক্যাল সার্জারির বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে এবং অস্ত্রোপচারের পর আপনি সুস্থ হয়ে উঠছেন জেনে আমি আনন্দিত।”

বার্তায় তিনি বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই সুযোগে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগামী দিনগুলোতে আপনার অব্যাহত সুস্বাস্থ্য এবং উন্নত কর্মশক্তি কামনা করছি।

সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের সাফল্য কামনা করে ভারতে রাষ্ট্রপতি লিখেছেন, ‘মহামান্য দয়া করে আমার সর্বোচ্চ গুরুত্বের আশ্বাস গ্রহণ করুন’।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বুধবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কার্ডিয়াক বাইপাস সার্জারি করেছেন। প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিডিস থিওডোরোসের তত্ত্বাবধানে অস্ত্রোপচারটি সফল হয়েছে।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান