নিজ খরচে সাত পর্যবেক্ষক পাঠাবে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৭:৩৭আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৭:৩৭

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গত ১৫ অক্টোবর  সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বাংলাদেশ সরকার খরচ দিলে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠাবে। কিন্তু ইউরোপের জোটটি তাদের অবস্থান থেকে সরে গেছে। এখন নিজেদের খরচে ইউরোপিয়ান ইউনিয়ন সাত জন পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

আগামী মঙ্গলবার ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নির্বাচন পর্যবেক্ষক আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা আগে চিন্তা করেছিল যে, বড় দল পাঠাবে। কিন্তু তাদেরও বাজেটের সমস্যা। সব দেশে এখন বাজেটের সমস্যা। তারা এজন্য সাত জনের একটি প্রতিনিধি দল পাঠাবে। সাত জনের জন্য আমাদের কোনও পয়সা লাগবে না। তবে এখানে আসার পরে বাকি যে সাহায্য- সহযোগিতা, সেটি আমরা দেবো।’

এর আগে গত রবিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ইউরোপিয়ান কমিশন বলছে, তাদের পয়সার অভাব এবং সেই কারণে তারা বড় প্রতিনিধি দল পাঠাতে পারবে না। তারা বলেছে যে, তারা একটি ছোট দল পাঠাবে— যদি ওই ছোট দলের থাকা-খাওয়া এবং আসা-যাওয়ার খরচ আমরা দেই। আমরা এগুলোতে খুব একটা আগ্রহী নই।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম