বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ইসির বিজ্ঞপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৯:০৩আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৯:০৩

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) নির্বাচন কমিশন জানিয়েছে, ইসি এই বিজ্ঞপ্তিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে এটি পাঠাবে।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব সময় একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। ইসি চায় দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা যেন নির্বাচন পর্যবেক্ষক করেন।

ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আসাদুল হক বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এই বিজ্ঞপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে এটি পাঠাবে।’

/ইএসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম