কৃষিকে আধুনিক করতে সহযোগিতা করবে ইউএসএআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ১৭:৩৩আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২০:১৪

বাংলাদেশের কৃষিকে আধুনিক করতে উন্নত গবেষণা কার্যক্রম ও উন্নত প্রযুক্তির বিষয়ে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।

বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ইউএসএআইডি, ওয়াশিংটনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কাউরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে করে এসব কথা জানান।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে। সে জন্য কৃষিপণ্যের রফতানি বাড়াতে এবং মূল্য সংযোজন করার লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি কৃষিতে অগ্রাধিকার খাত চিহ্নিত করে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বিনিয়োগ পরিকল্পনায় কোল্ড স্টোরেজ স্থাপন ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও বিপণন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, সেচ ও পানি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ তৈরি ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি ব্যবহার– এই ছয়টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব খাতে ইউএসএআইডির কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রয়োজন।’

ইউএসএআইডির প্রতিনিধিদল জানায়, বাংলাদেশের কৃষির অগ্রাধিকার খাতে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করবে। এছাড়া বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করতেও উদ্যোগ নেবে।

বৈঠকে আরও ছিলেন– কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, ইউএসএআইডির বাংলাদেশ মিশন ডিরেক্টর রিড অ্যাচলিম্যান, ডিরেক্টর মোহাম্মদ খান, মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অ্যাটাশে সারাহ জিলেস্কি প্রমুখ।

/এসআই/আরকে/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম