সৌদি প্রবাসীদের জন্য চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৯:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৯:৩৫

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে রিয়াদে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীরা যোগ দেন।

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেছেনন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৮ লাখ অভিবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। যার ফলে প্রবাসীদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। আশা করা যায় শিগগিরই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সবার হাতে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মূলক প্রকল্প। তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবে এ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সরকার নির্মানে সবার স্মার্ট কার্ড প্রদান জরুরি। সৌদি আরবে বসবাসরত প্রবাসী যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের সবাইকে স্মার্ট কার্ড সেবা প্রদানে দূতাবাস প্রস্তুতি নিচ্ছে।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম