এটি একটি ভুয়া লোক: বাইডেনের কথিত উপদেষ্টা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৯:০৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৯:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করা উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, এটি একটি ভুয়া লোক।

মিয়া জাহিদুল ইসলাম আরেফী নামের ওই ব্যক্তির পরিচয় জানা গেছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ঠিক জানি না। নামটা দেখে সন্দেহ হয়। আমাদের এখানে আঙ্গুর মিয়া, কলা মিয়া – মিয়াটা থাকে শেষে। অন্য একটা দেশে মিয়াটা আগে আসে.... এটি আমাদের নিরাপত্তা বাহিনী চেক করলে ভালো।

রবিবার (২৯ অক্টোবর) ঢাকায় তিনি সাংবাদিকদের বলেন, ‘তাকে গ্রেফতার করা উচিত। একজন বিদেশি নাগরিক যদি সহিংসতার কথা বলে তাকে গ্রেফতার করা উচিত। এটি খুব পরিষ্কার। সে যেই হোক।’

তিনি বলেন, কোন দেশের নাগরিক সেটি জানি না। তবে দেখলাম যে সে বলছে প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা। প্রেসিডেন্ট বাইডেন এত আহাম্মক না যে যাকে তাকে ধরে এনে উপদেষ্টা বানাবে। আমি এটি বিশ্বাস করি না।

তিনি বলেন, ‘আমি গতকাল রাতে শোনার পরে আমার অফিসারদের বলেছি বিষয়টি চেক করেন যে সে সত্যি সত্যি আমেরিকার প্রেসিডেন্টের উপদেষ্টা কিনা– যেটি সে দাবি করেছে। আমেরিকার মিশন বলেছে যে তারা ওকে চেনে না। এটি একটি ভুয়া লোক।’

আরও পড়ুন- 

বাইডেনের কথিত সেই উপদেষ্টা আটক

বিএনপি কার্যালয়ে রহস্যময় ‘আগন্তুক’, জানেন না মির্জা ফখরুল

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের