কে চোখ রাঙালো কে বাঁকালো, পরোয়া করি না: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৭:০২আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৭:১৯

সময় মতো নির্বাচন হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটা কথাই বলবো— নির্বাচন হবে এবং যথাসময়েই হবে। কে চোখ রাঙালো আর কে চোখ বাঁকালো—ওটা নিয়ে আমরা পরোয়া করি না। বিরোধী দলের সঙ্গে সংলাপ আবারও নাকচ করে দেন সরকারপ্রধান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্রাসেলস সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন বিকালে গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, ‘কে কে চোখ রাঙালো কে কী... এটা তো আছেই। এটা আপনারা বুঝেন না? যারা খুন করার পরেও বলে ডায়ালগ করতে হবে। কার সঙ্গে ডায়ালগ করতে হবে? ট্রাম সাহেবের সঙ্গে কী বাইডেন ডায়ালগ করতেছে? যেদিন ট্রাম সাহেব আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমি ডায়ালগ করবো। কার সঙ্গে ডায়ালগ? এই খুনির সঙ্গে কীসের আর…। এ ধরনের কথা বলে কী করে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সংগ্রাম করে ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেই আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। আর গণতন্ত্র থাকলে, নির্বাচিত সরকার থাকলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকলে যে উন্নতি হয়—সেটা আপনারা বিশ্বাস করেন। পরিবর্তনটা আমরা তৃণমূল থেকে করেছি।’

‘২৮ অক্টোবর’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের তো মারছে। ওই নিরীহ পুলিশদের যেভাবে পিটিয়ে মারলো। ওরা কি মানুষের জাত নাকি? সব কর্মকাণ্ড আমার রেকর্ড করা আছে। আমি জানতাম, তারা এটা করবে, এজন্য প্রস্তুতি ছিল।

আরও পড়ুন:

খুনিদের সঙ্গে কীসের সংলাপ?

সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে শিক্ষা দেবো: প্রধানমন্ত্রী

বিএনপি সন্ত্রাসী দল, আবারও প্রমাণ হলো: প্রধানমন্ত্রী

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী