রাষ্ট্রপতির সম্মতি পেয়েছি, দ্রুত তফসিল ঘোষণা করবো: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৩, ১৪:২২আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৯:৪৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে হবে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাই নির্বাচন যথাসময়ে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের সব প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানিয়েছি। তিনি সব শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন আমরা কমিশনে বসে চূড়ান্ত তালিকা ঠিক করে তফসিল ঘোষণা করবো খুব দ্রুত সময়ের মধ্যে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছি। আমরা সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছি। তিনি সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশঙ্খলভাবে হবে। এ বিষয়ে রাষ্ট্রপতি সহযাগিতার আশ্বাস দিয়েছন।

আমরাও বলেছি, প্রয়োজনে রাষ্ট্রপতির সাহায্য কামনা করবো। তিনি আশ্বস্ত করেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থ যেকোনও ধরনের সহযোগিতা দেবেন। রাষ্ট্রপতি বলেছেন, গণতান্ত্রিক, সাংবিধানিক ধারাবাহিকতা যেকোনও মূল্যে অব্যাহত রাখতে হবে।

আমরা জানিয়েছি, আমাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব আরোপিত হয়ছে ও বাধ্যবাধকতা রয়েছে, সে অনুযায়ী নির্ধারিত সময়ে ও নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে আমরা বদ্ধপরিকর। সে বিষয়ে সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের সহযোগিতা কামনা করে যাচ্ছি। আমরা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছি, আমরা সবার সহযোগিতায় সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে সমর্থ হবো।

সম্ভাব্য সময়সূচির বিষয়ে আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, নির্বাচন অত্যাসন্ন। শেষ সময়টি রাষ্ট্রপতি জানেন। যেকোনও মূল্যে আমাদের ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে। আমরা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে গেছি। এবার আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য সময় নির্ধারণ করবো।

আমরা রাষ্ট্রপতিকে বলেছি দ্রুত তফসিল ঘোষণা করবো। কারণ, সময় হয়ে গেছে। তাকে জানিয়েছি জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে, যেটা এখনও ওই অবস্থায় আছে। আমরা কমিশন সভায় বসে সিদ্ধান্ত নেবো, তারিখ চূড়ান্ত করবো, তখন আপনাদের জানাবো।

বিরাজমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ‘তেমন আলোচনা’ হয়নি বলে উল্লেখ করেন সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমরা শুধু আমাদের কথা বলেছি। প্রত্যাশা করেছি, শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয়, সে ব্যাপারে সবার সহযোগিতা দরকার।

জানতে চাইলে রাজনৈতিক মতানৈক্যের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সিইসি। ব্রিফিংকালে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রস্তুতি অবহিতকরণ বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব জাহাংগীর আলম।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী