বিএনপির অনেকে নির্বাচন করতে যোগাযোগ করছেন, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ১৯:১৯আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৯:২৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নেতারা নির্বাচন করতে চান। নির্বাচনে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারেননি। তারা নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে জাতিসংঘের ঢাকার আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে আলোচনায় তাদের জানানো হয়েছে, অধিকাংশ দলই নির্বাচনে আসছে। বিএনপি নির্বাচনে না এলেও তাদের অনেকেই ভাগ হয়ে কেউ তৃণমূল বিএনপি নামে, আবার কেউ বিএনএম (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) নামে নির্বাচনে অংশ নেবেন। তাছাড়া তাদের অধিকাংশ নেতাই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন।’

বিএনপির অনেক নেতাকর্মী কেন্দ্রীয় কর্মসূচি মানতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সবাই নির্বাচনমুখী হয়ে গেছেন। আমাদের সঙ্গেও যোগাযোগ করছেন। এক অংশে তৈমুর আলম খন্দকার ও শমসের মবিন চৌধুরী এবং অন্য অংশে আছেন বিএনপির একজন মন্ত্রী। বিএনএফ (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) তৈরি করেছেন। তার সঙ্গে আরও কয়েকজন আছেন। তারা সবাই শীর্ষস্থানীয় বিএনপি নেতা। তারাই ভাগ হচ্ছেন। আমাদের এখানে কাউকে জোর করতে হয়নি। তারাই মনে করছেন, তাদের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দিয়েছে, তাদের মনমতো হচ্ছে না।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা সবসময়ই বলছি, একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবো। যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবেন। প্রধানমন্ত্রী বলেছেন, কেউ এখানে পক্ষপাতিত্ব করবে না। অবাধ-সুষ্ঠু একটা নির্বাচন হবে।’

আইনশৃঙ্খলা বাহিনী চাপ দিয়ে বিভিন্ন দলকে নির্বাচনে নিচ্ছে– এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাপের প্রশ্নই আসে না। যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন। আমাদের কথা একটাই। তফসিল ঘোষণা হয়ে গেছে। আপনারা নির্বাচনে আসুন।’

/জেইউ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী