যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মন্তব্য নিয়ে চিন্তিত নয় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২০:৪৬

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করা মন্তব্য নিয়ে চিন্তিত নয় সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের সপক্ষে– যারা এসেছে তারা সবাই বলেছে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও সংঘাতবিহীন নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনকে সবাই ধন্যবাদও দিয়েছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মনে করে বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তবে একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহের বিষয়টিও তারা জানিয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনের পর পৃথক দুটি বিবৃতিতে দেশ দুটি তাদের অবস্থান জানায়।

মন্ত্রী বলেন, ‘আমরা খুব খুশি যে একটা অবাধ, সুষ্ঠু ও সংঘাতবিহীন নির্বাচন করেছি। জনগণ রায় দিয়েছে। এটি যথেষ্ট। আমাদের আর কিছু দরকার নেই। জনগণ নির্বাচনে গেছে প্রতিকূল পরিবেশে– এটিই বড় কথা। ভোট দেওয়ার অধিকার জনগণ আবার প্রতিষ্ঠা করেছে।’

/এসএসজেড/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা