এ বছরেই শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৪:২১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:১৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এরইমধ্যে ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে।’ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেতু ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশে যান চলাচল করছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে। ’

এসময় তিনি আরও জানান, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে এবং এখনও পর্যন্ত ১ হাজার ২৫২ কোটি টাকার টোল আদায় হয়েছে। চলতি বছরের জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজও শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল-তাবোল কথা বলছেন।’

‘দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয়’, মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটা হয় না।’

এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেতুভবনে সেতু এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন।

/এমআরএস/ইউএস/এপিএইচ/
সম্পর্কিত
‘সাদ্দাম-ইনানকে ফোন করে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের’
প্রথম দিনেই জুলাই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা, দর্শনার্থীদের ক্ষোভ 
স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
বয়স বাড়া আনন্দের নয়, বিষণ্নতায় ভুগছেন জর্জ আরআর মার্টিন
বয়স বাড়া আনন্দের নয়, বিষণ্নতায় ভুগছেন জর্জ আরআর মার্টিন
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে