নিজ নির্বাচনি এলাকায় শীতবস্ত্র বিতরণ করলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:২৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, পীরগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়েছেন। ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন। তিনি বলেন, আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পীরগঞ্জ উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৭নং আলমপুর ইউনিয়ন শাখা আয়োজিত আলমপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্পিকারকে চেয়ারম্যান আবু সাঈদ মো. হাফিজুর রহমান সেলিম ক্রেস্ট প্রদান করেন এবং পত্নীচড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিটি ইউনিয়নে জনতার ভোটে তিনি বিজয়ী হয়েছেন। এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেছেন।

তিনি বলেন, ভালোবাসার ঋণ কোনও কিছু দিয়ে শোধ করা যায় না। এবার সময় হয়েছে আপনাদের সেবা দেওয়ার। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে।

স্পিকার জানান, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।

এ সময় বিভিন্ন ইউনিয়নের জনগণের মধ্যে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মোট ৩৯৬টি করে কম্বল বিতরণ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মঞ্জিলার দরগাহ বালিকা দাখিল মাদরাসা, পত্নীচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পত্নীচড়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে জাতীয় নির্বাচনে নিজ আসন রংপুর-০৬ থেকে নৌকা প্রতীকে বিজয়ের পর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে নির্বাচনি এলাকার জনগণ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে অভ্যর্থনা জানান। এ অনুষ্ঠানে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম কাজ করতে পারে: স্পিকার 
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের 
সর্বশেষ খবর
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
ঐচ্ছিক অনুদানে দুই জায়গায় মেয়ের নাম, নিজ দলের এমপিকে সতর্ক করলো জামায়াত
ঐচ্ছিক অনুদানে দুই জায়গায় মেয়ের নাম, নিজ দলের এমপিকে সতর্ক করলো জামায়াত
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক