সংসদীয় কমিটির সভাপতি হলেন আব্দুল হামিদের ছেলে

বাংলা ট্রিবিউট রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪১

প্রথমবারের মতো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। তৌফিক একাদশ জাতীয় সংসদেও একই কমিটির সদস্য ছিলেন।

একাদশ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি রওশন আরা মান্নান।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আবু জাহির (হবিগঞ্জ-৩), শেখ সালাহউদ্দিন (খুলনা-২) মুজিবুল হক (কুমিল্লা-১১), স্বতন্ত্র সংসদ সদস্য জাহাঙ্গীর আলম (কুমিল্লা-৩), আব্দুল্লাহ আল কায়সার (নারায়ণগঞ্জ-৩), গোলাম ফারুক পিংকু (লক্ষ্মীপুর-৩) ও স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান (চট্টগ্রাম-১৬)।

আরও পড়ুন:

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের