সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭

দ্বাদশ জাতীয় সংসদের সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আসাদুজ্জামান নূর (নীলফামারী-২)। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন– চয়ন ইসলাম (সিরাজগঞ্জ-৬), ফেরদৌস আহমেদ (ঢাকা-১০), মো. সাদ্দাম হোসেন পাভেল (নীলফামারী-৩), জান্নাত আরা হেনরি (সিরাজগঞ্জ-২), নাঈমুজ্জামান ভূইঁয়া (পঞ্চগড়-১), কামরুল আরেফিন (কুষ্টিয়া-২) ও সৈয়দ সায়েদুল হক (হবিগঞ্জ-৪)।

সোমবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদের বৈঠক শুরু হলে জাতীয় পার্টির দুই সদস্য অনির্ধারিত আলোচনায় অংশ নেন। এরপর স্পিকার সংসদীয় স্থায়ী কমিটি গঠনের জন্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে ফ্লোর দেন। চিফ হুইপের প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় সম্পর্কিত ১৪টি সংসদীয় স্থায়ী কমিটি কণ্ঠভোটে পাস হয়। পরে স্পিকার তার ক্ষমতাবলে সংসদ সম্পর্কিত দুটি কমিটি মনোনয়ন দেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩-সহ ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে ২২৩ ও জাতীয় পার্টি ১১টি আসনে জয়লাভ করেছে। জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জিতেছে। অপরদিকে ৬২টি আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

আরও পড়ুন...

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে যারা আছেন

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ

যুব ও ক্রীড়ার সংসদীয় কমিটিতে মাশরাফি ও সাকিব

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ  
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা