টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২০

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণার নিয়েছে শিল্প মন্ত্রণালয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এ তথ্য জানান। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদফতরে আবেদন করা হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ই-মেইলের মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাঠান। বুধবার মন্ত্রণালয়ে হার্ডকপি জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদফতর এই স্বীকৃতি প্রদান করে। 

প্রসঙ্গত, টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে অন্তর্ভুক্তির জন্য ২০২০ সালে ভারত সরকারের সংশ্লিষ্ট দফতরে আবেদন করে পশ্চিমবঙ্গের তন্তুবায়ী সমবায় সমিতি। পর্যবেক্ষণের নানা ধাপ পেরিয়ে গত ২ জানুয়ারি এর স্বীকৃতি দেয় ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস বিভাগ। তাতে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের নদীয়া ও পূর্ব বর্ধমানের পণ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

টাঙ্গাইল শাড়ির জিআই (জিওগ্রাফিক্যাল আইডেনটিটি) ভারত নিয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর বুধবার পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদফতর এই স্বীকৃতি প্রদান করে। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগের সুপারিশ
জনপ্রশাসনে সংযুক্ত হলেন শিল্প সচিব
পাম্পে গেলে তেল ও সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যা কোথায়: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল