শেখ হাসিনাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুভেচ্ছাবার্তায় তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতির প্রশংসা করেন। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঋষি আরও উল্লেখ করেন যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের জনগণের নিবিড় সংযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, কমনওয়েলথ পরিবারের সদস্য হিসেবে বাংলাদেশ কমনওয়েলথের মূল্যবোধগুলো আরও এগিয়ে নিয়ে যাবে। সঙ্গে দুই দেশের অভিবাসন সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারিত হবে। বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এ সম্পর্ককে ভবিষ্যতে আরও দৃঢ় করতে ঋষি সুনাক প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার অভিপ্রায় প্রকাশ করেন।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মার্চ-এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে শাহজালালের থার্ড টার্মিনাল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত