জিআই স্বীকৃতি পেলো টাঙ্গাইল শাড়িসহ ৩ পণ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো দেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা এবং নরসিংদীর অমৃত সাগর কলা। 

রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ৩ পণ্যের জিআই স্বীকৃতির জার্নাল হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের নকশা ও ট্রেডমার্ক বিভাগের টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা এবং গোপালগঞ্জের রসগোল্লার জিআই সনদের জার্নাল এবং টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যেসব পণ্য জিআই হিসেবে স্বীকৃতি পেতে পারে সেগুলো খুঁজে বের করতে শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

জিআই পণ্য নিয়ে কোনও ঝামেলা হলে আন্তর্জাতিক সংস্থা ডব্লিউআইপিও’তে নালিশ করার নির্দেশনাও দিয়েছেন বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়িকে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ‘‌টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত। এটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্র্যময় রঙ এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত। এটি এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।’

পরে সামাজিকমাধ্যমে দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে বাংলাদেশে। দেশের ঐহিত্য, বিখ্যাত টাঙ্গাইল শাড়িকে আরেকটি দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেন অনেকে। এবার বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো দেশের ঐতিহ্যের প্রতীক টাঙ্গাইল শাড়ি।

/এসআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার