রুলস অব বিজনেস সংশোধন

রাষ্ট্রপতির ভাষণ ও বাণী তৈরি করবে মন্ত্রিপরিষদ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫০

সংসদের জন্য রাষ্ট্রপতির ভাষণ ও বাণী তৈরির কাজটি মন্ত্রিপরিষদ বিভাগের এখতিয়ারভুক্ত হলো। বিদ্যমান ব্যবস্থায় এ কাজটি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে হয়ে আসলেও বিষয়টি এ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত কিনা তা স্পষ্ট ছিল না। সম্প্রতি সরকারের রুলস অব বিজনেসে এ সংক্রান্ত সংশোধনী আনা হয়েছে। সোমবার এ সংশোধনী গেজেট আকারে প্রকাশিত হয়।

সংবিধানের ৭৩ অনুচ্ছেদের বিধান মতে প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেন। মন্ত্রিসভা থেকে অনুমোদিত ভাষণই রাষ্ট্রপতি সংসদে পাঠ করেন। ভাষণটি মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়া হলেও ভাষণটি সরকারের কোন দফতর থেকে তৈরি করা হতো সেটি এতদিন স্পষ্ট ছিল না। তবে, মন্ত্রিপরিষদ থেকেই এ ভাষণ তৈরি করা হতো বলে জানা গেছে। রুলস অব বিজনেসে এ বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বাংলা ট্রিবিউনকে বলেন, এখনও মহামান্য রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তুত করা হয়। তবে রুলস অব বিজনেসে বিষয়টি বলা ছিল না। এখন আনুষ্ঠানিকভাবে এ কাজটি মন্ত্রিপরিষদ বিভাগের আওতাভুক্ত হলো।

এছাড়া রুলস অব বিজনেসে আরও কিছু সংযোজন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- সরকারের সংস্কার, জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি, সিআরভিএস-এর সমন্বয়ের কাজটি মন্ত্রিপরিষদের আওতাভুক্ত করা হয়েছে। এদিকে রুলস অব বিজনেসে এতদিন কেবল সচিবের কথা উল্লেখ থাকলেও এখন সচিবের সাথে সাথে সিনিয়র সচিবের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের