সংসদে অর্থমন্ত্রী

ছয় মাসে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ৬ লাখ ৮২ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৫

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে (১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত) মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ৬ লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকা লেনদেন হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকারদলীয় এমপি মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। 

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন (১ হাজার ২৯০ কোটি ৬ লাখ ৩০ হাজার) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ২ হাজার ৪২৫ দশমিক ৫৮ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য থেকে ১ হাজার ৬১০ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, সৌদি আরব থেকে ১ হাজার ৬০১ দশমিক ২২, যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৩৩২ দশমিক ৬৩ এবং ইতালি থেকে ৯০০ দশমিক ২৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সরকারি উদ্যোগে চালু থাকা ১৮টি পার্কে দেশি-বিদেশি ১৯২টি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত বেসরকারি সেক্টর থেকে প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের