ডিসি সম্মেলন শুরু হচ্ছে রবিবার      

বেশি প্রস্তাব সড়ক-মহাসড়কের: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ২০:৫২আপডেট : ০২ মার্চ ২০২৪, ২০:৫২

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রবিবার (৩ মার্চ)। চলবে ৬ মার্চ পর্যন্ত। এই সম্মেলনে আলোচনার জন্য ৩৫৬টি প্রস্তাব দিয়েছেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা।

শনিবার (২ মার্চ) বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডিসি সম্মেলনের বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি জানান, চার দিনব্যাপী ডিসি সম্মেলন রবিবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও জানান,  এবারের ডিসি সম্মেলনে মোট ৩০টি অধিবেশন হবে। এর মধ্যে ২৫টি কার্য অধিবেশন। কার্য অধিবেশনগুলো হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। বাকি পাঁচটি অধিবেশনের মধ্যে একটি উদ্বোধনী অনুষ্ঠান, একটি জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়, একটি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এছাড়াও  দুটি অধিবেশন রয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, গত বছর (২০২৩) মোট ২১২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে স্বল্পমেয়াদি, অর্থাৎ এক বছরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল— এ রকম সিদ্ধান্ত হয়েছিল ৫২টি,  যার বাস্তবায়নের হার ৮৯ শতাংশ। তিন বছরের মধ্যে বাস্তবায়নের (মধ্যমেয়াদি) জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৯০টি। এগুলোর মধ্যে এখনও পর্যন্ত বাস্তবায়নের হার ৫৯ শতাংশ। আর ৫ বছরের জন্য সিদ্ধান্ত (দীর্ঘমেয়াদি) নেওয়া হয়েছিল ৭০টি প্রস্তাব। এখনও পর্যন্ত এগুলোর বাস্তবায়নের হার ৪৫ শতাংশ।

এবার সবচেয়ে বেশি (২২টি) প্রস্তাব এসেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিষয়ে। এসব বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি-নির্ধারকরা।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
আইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা প্রশাসক 
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
১৭ বছর গণমাধ্যম কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিল, দাবি ইফতেখারুজ্জামানের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী