বাংলাদেশ ও কসোভোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মার্চ ২০২৪, ০১:২৩আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০১:২৩

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য যৌথ অর্থনৈতিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। 

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কসোভোতে অনাবাসিক রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া কসোভো সফরকালে ওই দেশের প্রেসিডেন্ট ভিহোসা ওসমানি-সাদরিওর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। ৯ থেকে ১৩ মার্চ কসোভো সফর করেন রাষ্ট্রদূত। 

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও পররাষ্ট্রমন্ত্রী ডনিকা গেরভাল্লা-সোয়ার্জের সঙ্গেও বৈঠক করেন।

প্রেসিডেন্ট ভিহোসা ওসমানি-সাদরিওর সঙ্গে বৈঠকে টেক্সটাইল খাতে সহযোগিতার বিষয়টি আলোচনা হয়। কারণ এই খাতে বাংলাদেশ অনেক বেশি উন্নত।

আগামী ১৫-১৬ এপ্রিল কসোভোতে নারী, শান্তি ও নিরাপত্তা ফোরামের দ্বিতীয় অনুষ্ঠান হবে এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে রাষ্ট্রদূতকে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়।

প্রধানমন্ত্রী আলবিনের সঙ্গে বৈঠকে কসোভোতে বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। এর মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীরা ইইউ, পশ্চিম বলকান ও যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। 

/এসএসজেড/এফআর/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী