বাহরাইনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৪, ১৫:২১আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৫:২১

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বর্তমানে বাহরাইনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দেশটির সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক চায় বাংলাদেশ।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুল রহমান এম আহমেদ আল গৌদেরের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা জানান মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, ‘দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনা ছিল খুবই আন্তরিক।’

আনিসুল হক বলেন, ‘বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সবচেয়ে বড় সম্পর্ক হলো, আমাদের দুই লাখের বেশি বাঙালি বাহরাইনে চাকরি করছেন।’

তিনি বলেন, ‘আজকের আলাপ-আলোচনার সময় রাষ্ট্রদূত জানিয়েছেন, করোনার সময় যখন ভ্যাকসিন দেওয়ার প্রচলন ছিল, তখন বাহরাইনের বাদশাহ তার দেশের নাগরিকের সঙ্গে বাঙালিদের কোনও বৈষম্য করেননি। করোনা প্রতিরোধে সবাইকে সমান সেবা দিয়েছেন।’

বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. হাফিজ আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী