আমরা চাই শক্তিশালী রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে ভূমিকা রাখুক: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৪, ২০:০২আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২১:১৮

ইরান ও ইসরায়েলের সংঘাত নিরসনে এবং গাজায় নির্বিচারে মানুষ হত্যা বন্ধে শক্তিশালী রাষ্ট্রগুলো ভূমিকা রাখবে বলে আশা করে বাংলাদেশ। রবিবার (১৪ এপ্রিল) এন্টিগুয়া ও বারবুডার পররাষ্ট্রমন্ত্রী চেট গ্রিনের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা যেকোনও যুদ্ধবিগ্রহের বিরুদ্ধে। পৃথিবীর সব যুদ্ধ বন্ধ হোক এবং শান্তি স্থাপিত হোক—এটি আমরা চাই। গাজায় যে নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, সেটি অবিলম্বে বন্ধ হোক এটিও আমরা চাই।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল সিরিয়ায় ইরানি মিশনে আক্রমণ করেছে। এর পরই ইরান এই আক্রমণটি করার সুযোগ পেয়েছে। অন্যথায় হয়তো এই আক্রমণটি হতো না। ইরানের বক্তব্য, তারা রিটালিয়েট করেছে (পাল্টা জবাব দিয়েছে)। আমরা চাই সব যুদ্ধবিগ্রহ বন্ধ হোক এবং যেসব রাষ্ট্র ভূমিকা রাখতে পারে, আমরা আশা করবো তারা যথাযথ ভূমিকা রাখবে। ইরান ও ইসরায়েলের মধ্যে যে টেনশন তৈরি হয়েছে সেটি নিরসন করতে এবং একইসঙ্গে গাজায় নির্বিচারে যে মানুষ হত্যা করা হচ্ছে সেটি বন্ধে ভূমিকা রাখবে তারা।’

উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে ইসরায়েলি ভূখণ্ডে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে ইরান। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার বদলা হিসেবে শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া শুরু করে তারা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোনও সরাসরি হামলা এটি।

এদিকে ইসরায়েল দাবি করেছে ইরানের ছোড়া ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই  তারা ঠেকিয়ে দিয়েছে। ইসরায়েলে ইরানের হামলা নিয়ে রবিবার (১৪ এপ্রিল) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের