নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৯:০৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:০৬

দ্বিপাক্ষিক সম্পর্ক সংহত ও আঞ্চলিক স্থিতিশীলতা দৃঢ় করার জন্য নেপাল ও ভুটানের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সে লক্ষ্যে মঙ্গলবার (১৬ এপ্রিল) নেপালের উদ্দেশ্যে রওনা করেছেন তিনি।

বুধবার (১৭ এপ্রিল) কাঠমান্ডুতে নেপালের পররাষ্ট্র সচিব সেওয়া লামসাল ও শুক্রবার (১৯ এপ্রিল) থিম্পুতে ভুটানের পররাষ্ট্র সচিব ওম পেমা শোদেনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রতি বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ। স্বাভাবিকভাবে জানুয়ারিতে নতুন সরকার গঠিত হওয়ার পর বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হবে।’

নেপাল সফর

নেপালের সঙ্গে বিদ্যুৎ, বাণিজ্য, কানেক্টিভিটি, শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১১ কোটি ডলার এবং এটি বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের বেশ কিছু ব্র্যান্ড ইতোমধ্যে নেপালে তাদের বাজার তৈরি করেছে।

বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নেপালের সঙ্গে সহযোগিতা রয়েছে জানিয়ে তিনি বলেন, আশা করা হচ্ছে ওই দেশ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশে আসবে।

ভুটান সফর

ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক গত মাসে ঢাকা সফর করেছেন। ওই সফরে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে দুই দেশের পররাষ্ট্র সচিবদের আলোচনা হবে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ভুটানের রাজার সফরের সময়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে একটি ভুটানের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন। বিষয়টি ত্বরান্বিত করার লক্ষ্যে দুই পক্ষ আলোচনা করবে।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের