ঢাকায় প্রাণিসম্পদ মেলা শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৪, ১৯:৩৮আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৯:৩৮

‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঢাকায় শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে শুরু হবে এই মেলা। সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলাটি আয়োজন করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদফতর, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসি)।

বিডিএফএর সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন জানিয়েছেন, এবারের বিশেষ আকর্ষণ প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন। মেলার ৩০০ স্টলে গরু, ছাগল, ভেড়া, দুম্বাসহ কয়েক হাজার পোষা প্রাণী থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অন্যবারের তুলনায় এবার বড় পরিসরে প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হচ্ছে। সারা দেশ থেকে খামারিরা অংশ নেবে। ব্যতিক্রমী এ মেলায় কয়েক হাজার খামারি তাদের সেরা গরু, ছাগল, মহিষ, পোষা প্রাণী, পাখিসহ নানা পশু তুলবেন। মেলার মূল আকর্ষণ হিসেবে গরুর র‌্যাম্প শো অনুষ্ঠিত হবে। মেলায় ১৯ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ার তথ্যও জানান তিনি।

/এসআই/এমএস/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম