কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ২০:২১আপডেট : ২১ মে ২০২৪, ২০:২১

রাজধানীর কলাবাগান ভূতের গলির একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মোফাজুল হক (৫০)। এ ঘটনায় মৃতের হেল্পার জুল হাসান (২২) নামে আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

সহকর্মী আব্দুল আহাদ বলেন, মোফাজুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আজ সকালে ভূতের গলি এলাকার ক্যালিক্স স্কুলের সামনে নয় তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টারের কাজ করার জন্য মাচাংয়ে বাঁধার কাজ করছিলেন। সে সময় বাহিরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ডিএমপির কলাবাগান থানার উপ-পরিদর্শক এসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত জুল হাসানকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃত মোফাজুল চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমিহায়াতপুর গ্রামের প্রয়াত মোয়াজ্জেম হোসেনের ছেলে। বর্তমানে ভূতের গলি এলাকায় ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে