জেনারেল আজিজের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ১৪:০২ আপডেট : ২১ মে ২০২৪, ১৬:৫৬

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিষয়ে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে সেটি আগেই বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের মিশনকে আগে তারা অবহিত করেছিল। এটি প্রকাশ্যে সবাইকে জানানোর আগে তারা আমাদের জানিয়েছিল।’

সোমবার রাতে যুক্তরাষ্ট্র জেনারেল আজিজকে ‘দুর্নীতিবাজ’ হিসেবে চিহ্নিত করে এবং তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। আজিজ আহমেদকে ‘ডেজিগনেটেড’ ব্যক্তি হিসেবে ঘোষণা করার ফলে তিনি কিংবা তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসানীতি কারও ওপর প্রয়োগ করা হয়েছে বলে আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি অন্য একটি আইনের অধীনে নেওয়া হয়েছে।’ জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি অ্যাপ্রোপ্রিয়েশন (ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট) আইনের অধীনে বলে তিনি জানান।
 
সরকার কোনও ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আর্মির বিষয়, সেনাবাহিনীর বিষয়, আমি এ মুহূর্তে কিছু বলতে চাই না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ডোনাল্ড লু এসে বলে গেছেন, দুই দেশের মধ্যে অস্বস্তি আছে, এমন বিষয়গুলো পাশে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিতে চাই। আমরাও তাদের একই কথা বলেছি। আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং দুর্নীতি দমন, সন্ত্রাস দমন এবং অন্যান্য ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি। 

দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের অনেক সংসদ সদস্যও দুর্নীতির দায়ে জেলে গেছেন বলে তিনি জানান।

আরও পড়ুন:

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
শীতের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৫ মনোরম গন্তব্যে
শীতের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৫ মনোরম গন্তব্যে
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী