সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণে দ্রুত পদক্ষেপ চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৭:৪৫আপডেট : ২৩ মে ২০২৪, ১৭:৪৬

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারি করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এসময়ে কলেজটিতে কাজের সুবিধার্থে প্রেষণে একজন প্রিন্সিপাল নিয়োগের সুপারিশও করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলমান প্রকল্পগুলোর ঠিকাদারদের নির্ধারিত সময়ে কাজ শেষের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে বিলম্ব সৃষ্টিকারী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের শাস্তি ও জরিমানার আওতায় আনা, প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন করার সুপারিশ করে।

জানা গেছে, বৈঠকে যেসব ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে গড়িমসি করছে তাদের কালো তালিকাভুক্ত করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীকে কমিটির পক্ষ থেকে বলা হয়।

সংসদীয় কমিটির বৈঠকে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস বিকৃতি করে পড়ানো হচ্ছে বলেও অভিযোগ উঠে। বিষয়টিকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সংসদীয় কমিটির পক্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)বাংলাদেশ স্টাডিজ বই পড়ানোর সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল মজিদ, আহমদ হোসেন, বিপ্লব হাসান, আব্দুল মালেক সরকার এবং আজিজুল ইসলাম।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী