বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ গুরুত্ব পাবে: অর্থ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ১৬:০৬আপডেট : ২৯ মে ২০২৪, ১৬:০৬

বিশ্বজুড়েই মূল্যস্ফীতির সমস্যা আছে। এ সমস্যা থেকে বাংলাদেশও বাইরে নয়। মূল্যস্ফীতি নিরসনে প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

মঙ্গলবার (২৮ মে) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ মিলনায়তনে প্রমোটিং এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজ (পেইস) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সহযোগিতায় ২০১৮-২০২৩ সাল পর্যন্ত ‘পেইস’ প্রকল্পটি বাস্তবায়ন করেছে পিকেএসএফ।

অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্যোক্তাদের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে। এভাবে উদ্যোক্তা তৈরি করলে আরও কর্মসংস্থান হবে।’

এ সময় পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের জানান, প্রকল্প বাস্তবায়নের ফলে ৬৪ জেলায় তিন লাখ ৮৪ হাজার কর্মসংস্থান তৈরি করেছে। এতে চার লাখ ৩৯ হাজার অতিক্ষুদ্র উদ্যোক্তা সুবিধাভোগী তৈরি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘চিনিকে আমি খুব ভালো খাদ্য মনে করি না। তবে কৃষিজাত পণ্য ও খাদ্য নিরাপত্তার জন্য সার, বীজ ইত্যাদিতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হয়। বিদ্যুতেও দেওয়া হয়।’ খাদ্য সহায়তার জন্য শেখ হাসিনার সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছিল জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। ঘূর্ণিঝড়ে যাদের ক্ষতি হয়েছে, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। উদ্যোক্তা ও কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করছে, পরে কৃষি মন্ত্রণালয়ও কাজ করবে। বাজেটে উদ্যোক্তা থেকে শুরু করে সবার জন্য বিভিন্ন বরাদ্দ দেওয়া হয়েছে।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান