প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ২৩:২৯আপডেট : ৩১ মে ২০২৪, ০০:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খান।

মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।

মো. নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথা আদেশে বলা হয়েছে।

এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিক ও আইনজীবী। মা নূরুন নাহার খান। ৬ ভাই-বোনের মধ্যে তিনি বড়। কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নাঈমুল ইসলাম খান প্রথম ১৯৮২ সালে কয়েক মাসের জন্য প্রকাশিত মাসিকা পত্রিকা ‘সময়’ সম্পাদনা করে। পরবর্তীতে এটি ‘খবরের কাগজ’ হিসেবে পরিবর্তন করা হয়। পত্রিকাটি ১৯৮৭ সালে সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে। এরপর ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ‘দৈনিক আজকের কাগজ’-এ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০২ সালে তিনি পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। ১৯৯২ সালে তিনি ‘আজকের প্রত্রিকা’ থেকে বের হয়ে ‘দৈনিক ভোরের কাগজ’ প্রতিষ্ঠা করেন। ১৯৯২ সালে ‘ভোরের কাগজ’ থেকে পদত্যাগ করার পর ‘বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট’ নামে একটি সংগঠন পরিচালনা করেন। ২০০৩ সালে ‘নতুনধারা’ শিরোনামে আরেকটি দৈনিক প্রকাশের চেষ্টা করেন। ২০০৭ সালে তিনি ‘দৈনিক আমাদের সময়’ সম্পাদনা শুরু করেন, কিন্তু ২০১২ সালে আদালতের আদেশে তার প্রকাশক পদ বাতিল হয়ে যায়। পরে তিনি ‘আমাদের নতুন সময়’ নামে পত্রিকা বের করেন।

২০০৭ সালে নাঈমুল ইসলাম খান সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। তিনি ‘আমাদের অর্থনীতি’র সম্পাদক নাসিমা খান মন্টিকে বিয়ে করেন।

/জেডএ/এমএস/আরআইজে/
সম্পর্কিত
সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
সর্বশেষ খবর
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান
‘পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে’
‘পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে’
চোখের সৌন্দর্য বাড়াতে রঙিন লেন্স, তবে সামান্য ভুলেই হতে পারে বিপদ
চোখের সৌন্দর্য বাড়াতে রঙিন লেন্স, তবে সামান্য ভুলেই হতে পারে বিপদ
সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন