উপজেলা নির্বাচন

রাঙ্গাবালীতে আচরণবিধি লঙ্ঘনে ৩ প্রার্থীর প্রার্থিতা বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১৮:২৮ আপডেট : ০২ জুন ২০২৪, ১৮:২৮

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ফেরদৌসী পারভীনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

রবিবার (২ জুন) আচরণবিধি লঙ্ঘনে দায়ে তলবের পর প্রার্থীদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় এ সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

অবশ্য প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুর্যোগ প্রতিমন্ত্রীকে।

বিকালে নির্বাচন ভবনে তিন প্রার্থীর বক্তব্য শোনার পর কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে বলে জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুজ্জামান মামুন (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রওশন মৃধা (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌসী পারভীনের (হাঁস) প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

৫ জুন চতুর্থ ধাপে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব