স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৪, ২১:০৯আপডেট : ০৯ জুন ২০২৪, ২১:০৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে।

রবিবার (৯ জুন) স্পিকারের বাসভবনের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, বাজেট অধিবেশন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। আরএমজি সেক্টরে কর্মরত নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি বলেন, নারীরা পরিবর্তনের দূত। তাই নারীদের পেছনে ফেলে রাখা যাবে না। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নারীদের অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্পিকার বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্ট্যাডিজ (বিআইপিএস) আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি ইউনিট। বিআইপিএসের মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপের দ্বারা সংসদ বিষয়ক বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থাপনা করা হবে।

তিনি বলেন, বিআইপিএস আয়োজিত ওয়ার্কশপের মাধ্যমে সংসদ সদস্যদের বাজেট বিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এদেশে রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে।

সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, বাংলাদেশ- সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর অতিক্রম হয়েছে। বাংলাদেশের নারীরা সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকারের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। 

জাতীয় সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে