প্রথমবারের মতো ন্যাটোতে যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব সুইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ১৭:১২আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২২:৩৫

ন্যাটোর নতুন সদস্য সুইডেন প্রতিরক্ষা জোটের আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের জন্য পোল্যান্ডে সর্বোচ্চ আটটি যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তাব করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড  জানান, জেএএস গ্রিপেন যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্টেনারগার্ড বলেন, সুইডেনের ন্যাটোতে যোগদানের এক বছর পূর্তির আগের দিন, দেশটির সরকার ন্যাটোর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ইউক্রেনকে সহায়তার জন্য পোল্যান্ডে লজিস্টিক অপারেশন সুরক্ষার পরিকল্পনা করছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সুইডেন থেকে সর্বোচ্চ আটটি জেএএস গ্রিপেন যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব করছি, যা সংশ্লিষ্ট কর্মী, যুদ্ধ কমান্ড এবং সহায়তা ইউনিটসহ মোতায়েন করা হবে।’

স্টেনারগার্ড আরও বলেন, ‘এছাড়া, সরকার প্রস্তাব করেছে যে সুইডেন ন্যাটোর জন্য আকাশ ও সামুদ্রিক নজরদারি এবং আকাশপথে পরিবহন সক্ষমতা সরবরাহ করবে।’

সুইডেন ৭ মার্চ ২০২৪-এ ন্যাটোতে যোগ দেয়। এটি রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম