কক্সবাজারকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

মাহফুজ সাদি, কক্সবাজার থেকে
১১ জুন ২০২৪, ১২:১৭ আপডেট : ১১ জুন ২০২৪, ১২:১৭

কক্সবাজারের আরও তিন উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬১টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রধান পর্যটন জেলাকে পুরোপুরি ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।

মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পূর্ব দর্ঘা পাড়া আশ্রয়ন প্রকল্প প্রান্তে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নতুন ২৬১টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর এবং এই জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসন জানায়, সম্প্রতি পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে কক্সবাজারের সদর উপজেলায় ৭৫টি, ঈদগাঁও উপজেলায় ১৪৬টি এবং মহেশখালী উপজেলায় ৪০টিসহ মোট ২৬১টি ঘরের নির্মাণকাজ শেষ হয়। এগুলো নির্বাচিত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হলো আজ। ফলে এ জেলায় তালিকাভুক্ত আর কোনও ভূমিহীন পরিবার না থাকায় ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

নির্মিত প্রতিটি ঘরের সঙ্গে পরিবারপ্রতি ২ শতাংশ খাসজমি বিনামূল্যে বন্দোবস্ত দেওয়া হয়েছে, সে হিসাবে এখন পর্যন্ত ৯৮ দশমিক ৫০ একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকারও বেশি। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পগুলোয় প্রায় ২২ একর জমি কমন স্পেস হিসেবে উপকারভোগীরা ব্যবহার করছেন।

এর বাইরে ১ হাজার ৬০৪ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ (হাঁস-মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, মাছ চাষ, সবজি চাষ, অর্গানিক সবজি উৎপাদন, সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ, হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ প্রভৃতি) প্রদান করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারের উখিয়ায় গৃহহীন ও ভূমিহীনরা জমি ও ঘর পেয়ে জীবনমানের উন্নয়ন করেছে। তাদের আত্মসম্মান ও আত্মমর্যাদা বেড়েছে। অনেকে তাদের ছেলে-মেয়ে বিয়ে দিতে পারতো না। তাদের মাথা গোঁজার ঠাঁই হওয়ায় এখন ছেলে-মেয়েদের বিয়ে দিতে সমস্যা হবে না।

এরইমধ্যে যারা ঘর ও জমি পেয়ে গেছেন, তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কাউকে সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আবার কেউ আদা, হলুদ ও সবজি চাষ এবং কেউ গরু-ছাগল পালন করেও উপার্জন করছেন। তাদের কেউ সর্বজনীন পেনশন স্কিমে আওতাভুক্ত হয়েছেন।’ তারা এখন প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

/ইউএস/
সম্পর্কিত
কোনও ডিসেম্বরেই ‘আপা’ দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বিএনপির অনুষ্ঠানে হঠাৎ বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
সর্বশেষ খবর
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি